× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৪০ পিএম

চলচ্চিত্র পরিচালককে অপহরণ ও হত্যার হুমকির প্রতিবাদ

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৪০ পিএম

সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক খন্দকার মুন্তাহিদুল আলম লিটন।

সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক খন্দকার মুন্তাহিদুল আলম লিটন।

শেরপুরে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খন্দকার মুন্তাহিদুল আলম লিটন নামে ভুক্তভোগী এক চলচ্চিত্র পরিচালক। তিনি জানান, তিনি বেশ কয়েকটি বাংলা সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শেরপুর পৌর এলাকার সজবরখিলাস্থ নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী খন্দকার মুন্তাহিদুল আলম লিটন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১১ জানুয়ারি তার চাচা খন্দকার আব্দুল হামিদ ও খন্দকার আব্দুল রফ স্থানীয় এক সন্ত্রাসী আমিনুলকে দিয়ে তাকে অপহরণ করে মারধর করেন এবং জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর করান।

তিনি আরও বলেন, এ ঘটনায় তিনি পূর্বে থানায় একটি জিডি করলেও পরে আদালতে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে তিনি ও তার পরিবার প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন। তিনি একজন সাংস্কৃতিকমনস্ক সাধারণ মানুষ উল্লেখ করে আদালতের কাছে ন্যায্য বিচার দাবি করেন।

Link copied!