× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:২৬ এএম

শেরপুর-২ : বিএনপির ফাহিম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী

নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:২৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতীদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৬ ভোট। এ ছাড়া অন্য দুই প্রতীদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৪৭ ভোট ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৪টি।

নকলা ও নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দ্বয়ের দফতর হতে প্রকাশিত তথ্য মোতাবেক জানা গেছে, মোহাম্মদ ফাহিম চৌধুরী নকলা উপজেলা থেকে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৫৪ ভোট, নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৫৭ হাজার ৩৮৭ ভোট ও পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ১ হাজার ৩১টি।

তার নিকটতম প্রতীদ্বন্দ্বী মো. গোলাম কিবরিয়া নকলা উপজেলা থেকে দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৬৩৯ ভোট, নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৬৬ হাজার ৯৪৩ ভোট ও পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ১ হাজার ৭৫৪টি।

এ ছাড়া মো. আব্দুল্লাহ আল কায়েস নকলা উপজেলা থেকে হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৪৩ ভোট ও নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৩ হাজার ৪০৪টি এবং মো. আব্দুল্লাহ বাদশা নকলা উপজেলা থেকে ঈগল প্রতীকে পেয়েছেন ৩৬৭ ভোট ও নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৬৩৭টি ভোট।

রির্টানিং অফিসারের দপ্তর থেকে প্রকাশিত তথ্য সূত্রে জানা গেছে, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) সংসদীয় আসন ১৪৪-এ মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। এর মধ্যে প্রায় ৫১.৭৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!