× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০২:৩৯ পিএম

ভোরে নিখোঁজ, পরদিন ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০২:৩৯ পিএম

শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার। ছবি: রূপালী বাংলাদেশ

শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার। ছবি: রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন শফিকুল ইসলাম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডোবায় ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। পরে নিহতের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!