× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:৩০ এএম

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:৩০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া-কাজিপুর আঞ্চলিক সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. শামিম হোসেন (৪৫)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের মৃত হারুন শেখের পুত্র।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ এর একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে সিএনজিটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!