× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ (তাড়াশ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:২৩ পিএম

শাহ্ শরীফ জিন্দানীর মাজার জিয়ারত করলেন ভিপি আইনুল হক

সিরাজগঞ্জ (তাড়াশ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:২৩ পিএম

মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন  ভিপি আইনুল হক। ছবি : রূপালী বাংলাদেশ

মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন ভিপি আইনুল হক। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক তাড়াশ উপজেলার নওগাঁয় অবস্থিত শাহ্ শরীফ জিন্দানী (রঃ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনি প্রচার শুরু করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মাজার প্রাঙ্গণে সমবেত হন। পুরো এলাকা ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জুমার নামাজ আদায় করা হয়। নামাজের পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং নির্বাচনে ভিপি আইনুল হকের ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, জনগণের ব্যাপক সমর্থনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!