× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৩:১০ পিএম

বেড়েছে তেলবাহী গাড়ির চাপ, ডিপোর সামনে দীর্ঘ সারি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৩:১০ পিএম

ডিপোর সামনে তেলবাহী লরির দীর্ঘ লাইন দেখা যায়। ছবি : রূপালী বাংলাদেশ

ডিপোর সামনে তেলবাহী লরির দীর্ঘ লাইন দেখা যায়। ছবি : রূপালী বাংলাদেশ

মেঘনা ও পদ্মা অয়েল ডিপোতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে অতিরিক্ত তেল সংগ্রহের উদ্দেশ্যে পেট্রোল পাম্প মালিকদের ভিড়ের কারণে ডিপোর সামনে তেলবাহী গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে ডিপোর সামনে তেলবাহী লরির দীর্ঘ লাইন দেখা যায়। এতে সাধারণ যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মেঘনা ডিপোর ম্যানেজার আমিনুল ইসলাম জানান, বর্তমানে ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। তবে কর্তৃপক্ষ পেট্রোল পাম্প মালিকদের জন্য নির্ধারিত বরাদ্দের তুলনায় প্রায় ২০ শতাংশ এবং এজেন্টদের জন্য ৫০ শতাংশ কম তেল দেওয়ার নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, ডিপোতে তেলের কোনো সংকট নেই। কিন্তু অনেক পাম্প মালিক একসঙ্গে অতিরিক্ত তেল সংগ্রহ ও মজুত করার উদ্দেশ্যে ডিপোতে আসছেন। এতে করে তেলবাহী গাড়ির চাপ বেড়ে গেছে এবং ডিপোর সামনে দীর্ঘ সারি তৈরি হয়েছে।

ডিপোতে তেল নিতে আসা লরিচালক সোহেল জানান, বেলা ১১টা থেকে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, আমি গাজীপুরে তেল নিয়ে যাব। কিন্তু দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

ডিপো সূত্রে জানা যায়, কে আগে ডিপোর ভেতরে প্রবেশ করবে এ প্রতিযোগিতায় অনেক চালক সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখছেন। ফলে ডিপোর আশপাশের সড়কে যানজট তৈরি হচ্ছে এবং সাধারণ যানবাহন চলাচলে ভোগান্তি বাড়ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!