× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৫:৩৫ পিএম

দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের কিশোর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৫:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনার বেড়া পৌরসভার শাহাপাড়া গ্রামে তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। মামলার এজাহারে তার বয়স ১৪ লেখা হলেও প্রকৃত বয়স ১২। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

এর আগে রোববার (৯ মার্চ) সকালে নাড়ুয়া গ্রামে এনজিও কর্তিক পরিচালিত ‘আঁচল’ নামের একটি প্রতিষ্ঠানে পড়ানোর জন্য দুই ভাইবোনকে রাখতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলীর হাতে ধর্ষণের শিকার হয় শিশুটি। শিশুটি ক্রমে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, নির্যাতিত শিশুটি নিজ গ্রামে “আঁচল” নামক স্কুলে যায়। ওই স্কুল শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলী তাকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে নেওয়া হয়েছে।

আরবি/জেডি

Link copied!