× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:১২ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যা, আহত ৪

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:১২ পিএম

নিহত ইসলাম উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

নিহত ইসলাম উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইসলাম উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেল ৪টা উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসলাম উদ্দিন সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিতপুর গ্রামের তদরিছ সরদারের ছেলে সাইদুর রহমান ওরফে বাংলা ভাই এবং আলী সরদারের ছেলে শাহিনুর রহমান— এই দুই বন্ধুর মধ্যে বিকেল ৩টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ঘণ্টাখানেক পর শাহিনুর রহমানের চাচা ইসলাম উদ্দিন টানাখালী বাজার থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে সাইদুর রহমানের নিকটাত্মীয় সাজ্জাদ মেম্বারের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে আটক করে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ইসলাম উদ্দিনের ভাই ও ভাতিজারা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

এ ঘটনায় ইসলাম উদ্দিনের বড় ভাই আজিমুল মিয়া (৬৫), সোহান মিয়া (১৮), হিমেল (২৫) ও তাহিবুর মিয়া (৬০) আহত হন।

পরে গ্রামবাসীর সহায়তায় আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসলাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত আজিমুল মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক মনি রানী দাস।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!