× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:২৭ এএম

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:২৭ এএম

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (১৭ জানুয়ারি) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফর্মার মেরামত ও সঞ্চালন লাইন উন্নয়নকাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ–১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শেখঘাট এলাকার বিএডিসি অফিস ও আশপাশ, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর এলাকা, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও আশপাশ, বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, কোতোয়ালি থানা ও আশপাশ, সিলেট সার্কিট হাউজ এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজারের প্রধান ডাকঘর, ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ, কুষ্ঠ হাসপাতাল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, উন্নয়নমূলক কাজের জন্য সাময়িক এ অসুবিধার কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!