× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৪১ পিএম

ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৪১ পিএম

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : রূপালী বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : রূপালী বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি দেশের অন্যতম প্রধান শক্তি হলো কর ব্যবস্থা। ট্যাক্স-জিডিপি অনুপাত না বাড়ালে উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব নয়। তাই করের হার বাড়ানো নয়, বরং সামগ্রিকভাবে রাজস্ব আহরণ বৃদ্ধি করে ট্যাক্স-জিডিপি রেশিও বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেটের মদনমোহন সরকারি কলেজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোসহ সমমানের অর্থনীতির দেশগুলোর তুলনায় বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত অনেক কম। জিডিপির তুলনায় সরকারের রাজস্ব আয়ের পরিমাণ বাড়ানো জরুরি। এই রাজস্ব দিয়েই রাষ্ট্র পরিচালনার ব্যয় মেটানো হয়—সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, অবসর ভাতা, বৈদেশিক ও দেশীয় ঋণের কিস্তি ও সুদ পরিশোধের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করার পর অবশিষ্ট অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ করায় দেশের বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। সরকারের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সরকার মর্মাহত হলেও এ ধরনের অনিয়ম কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কঠোর অবস্থান নিয়ে এসব দমন করা হবে বলে জানান মন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!