সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপির এলাকায় বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে: ভারতীয় বেটনোভেট ক্রিম, জিরা, গরু, মহিষ, ইমিটেশন চেইন, বিভিন্ন ধরনের মেডিসিন, মোটরসাইকেলের যন্ত্রাংশ, চকলেট, ফল, চা, কসমেটিকস, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশবাজি, নারিকেল, মেহেদি, বিস্কুট, পুডিং পাউডার ও টু-পিস। এ ছাড়া পাচারের সময় শিং মাছ এবং একটি টাটা ট্রাকও জব্দ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


