ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বাকি আর নেই

স্টাফ রিপোর্টার, সিলেট
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১১:২৫ এএম
অধ্যাপক আব্দুল বাকি চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ইংরেজি সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক আব্দুল বাকি চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

সোমবার (৩০ মার্চ) ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিগত বিএনপি সরকারের সময়ে তিনি দক্ষতার সঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রাহাত শামসের শ্বশুর। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক চৌধুরী ফারহানা ঝুমার পিতা।

তার মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।