× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:৪৮ এএম

জামায়াতে যোগ দিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:৪৮ এএম

জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার সাহা। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার সাহা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার সাহা। তিনি বাসাইল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপিরও সাধারণ সম্পাদক।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের জামায়াতসহ ১১–দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম খান ও উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উত্তম কুমার জামায়াতের সদস্য ফরম পূরণ করে জমা দেন।

উত্তম কুমার সাহা বলেন, ‘৩৩ বছর ধরে আমি বিএনপির রাজনীতি করে আসছি। ৫ আগস্টের পর বিএনপির পরিস্থিতি এবং দলে গ্রুপিংয়ের কারণে আমার কাছে এ দল ভালো লাগেনি। জামায়াতে ইসলামীর আদর্শ ভালো লাগার কারণে আমি এ দলে যোগদান করেছি। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বসবাস করি। কিন্তু মূল হচ্ছে, আমরা বাঙালি। সবাই সমানভাবে যেন আমরা আগামী দিনে কাজ করতে পারি। যাতে আমাদের কোনো বাধা না আসে এবং মানুষের কল্যাণ সাধন করতে পারি, এ জন্য জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।’

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে উত্তম কুমার সাহা জামায়াতে যোগ দিতে চাইছিলেন। গতরাতে জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে তিনি জমা দিয়েছেন। তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!