ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও এনসিপিসহ চার প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেন নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ইউনিয়নে পিভিসি ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট স্থাপনের কারণে চার প্রার্থীকে জরিমানা করা হয়।
তারা হলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেনকে ৪০ হাজার টাকা, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হারুন-অর-রশিদকে ৩৫ হাজার, হাঁস প্রতীক প্রার্থী আব্দুল বাছেদকে ২০ হাজার টাকা এবং শাপলা কলি প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট, হ্যান্ডবিল ও ব্যানার স্থাপন করেছেন। দ্রুত অপসারণ না করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
-20260130123126.webp)

