ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:৪৭ পিএম
নিহতের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইলে জমির আইল কাটা নিয়ে বিরোধে আনছার মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনছার মিয়া ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত লেবু মেলেটারী ওরফে লাবু সিকদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল ১০টার দিকে আনছার মিয়া বাড়ির পাশের সজ খেতের আইল কাটছিলেন। এ সময় লেবু মেলেটারী ঘটনাস্থলে এসে আনছার মিয়াকে গালিগালাজ করেন। আনছার মিয়ার স্ত্রী প্রতিবাদ করলে তাকেও গালিগালাজ করা হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে লেবু মেলেটারী আনছার মিয়াকে মারধর করেন। আনছার মিয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ওসি আলমগীর কবির জানান, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।