× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:২২ পিএম

ফেন্সিং দিয়ে ঢেকে দেওয়া হলো ময়লার স্তূপ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল শহরের প্রবেশপথে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশে থাকা ময়লার স্তূপ দৃষ্টিনন্দন ফেন্সিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে টাঙ্গাইল পৌরসভা কর্তৃক ফেন্সিং কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। জেলা প্রশাসক জানান, সেখানে একটি অত্যাধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সুদীর্ঘ ৩০-৪০ বছর ধরে রাস্তার পাশে আবর্জনার স্তূপ থেকে এটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল, যা শহরের ভাবমূর্তি জন্য অপ্রীতিকর ছিল।

এই অপ্রীতিকর অবস্থার উত্তরণের জন্য একটি অত্যাধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ডাম্পিং স্টেশন স্থাপনের লক্ষ্যে আপাতত দৃষ্টিনন্দন ফেন্সিং দিয়ে জায়গাটি ঢেকে দেওয়া হয়েছে।

জেলার উত্তরের ৬ উপজেলার মানুষ শহরে নিয়মিত যাতায়াত করেন। ইতিপূর্বে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়েছে, তবে ৩০-৪০ বছর ধরে কোনো কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইলে যোগদানের পর পৌরসভা কর্তৃক ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেন এবং দৃষ্টিনন্দন ফেন্সিং স্থাপন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!