× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১০:৩২ এএম

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১০:৩২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জেলার প্রধান জামাতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

পবিত্র ঈদুল ফিতরের এই জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ-এর ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান।

নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

ঈদ জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

Link copied!