× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:২০ পিএম

টাঙ্গাইলে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে ধানখেত থেকে স্বপ্না খাতুন (৪০) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্বপ্না খাতুন পাবনার ঈশ্বরদীর ফরিদপুর পশ্চিমপাড়া এলাকার আমসতের আলী সরদারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দেলদুয়ার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Link copied!