× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৭:৩৬ পিএম

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৭:৩৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে রাসেলের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে।

স্থানীয় স্বর্ণালী জানান, ‘প্রেমের সম্পর্ক ছিল রাসেল ও মারিয়ার মধ্যে। মারিয়ার বিয়ে হয়ে গেছে এক শিক্ষকের সঙ্গে এবং তার একটি ছেলেও আছে।’ 

তিনি আরও জানান, ‘বুধবার সকাল ১১টার সময় আমরা রাসেলের আত্মহত্যার খবর পাই। তার মোবাইল ফোন হাতে নিয়ে মারিয়ার সঙ্গে কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেল ও মারিয়ার মধ্যে ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় মারিয়ার সঙ্গে কথাও বলেছে।’

আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

অপরদিকে প্রেমিকা মারিয়াকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, ‘ঘটনাস্থলে পুলিশ গেছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরবি/আবু

Link copied!