ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে রমজান আলী (৫৫) নামে এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলীর বাড়ি উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ডাব সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। সোমবার সকালে তিনি ডান্ডারা গ্রামের এক বাগান মালিকের কাছ থেকে ডাব কিনে তা পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

-20251222164733.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন