গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে আমি সন্তুষ্ট না। রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না। অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাস্টিট সরকারের আমলে কাজ করেছিল। ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি ৷
উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি উনার ব্যক্তিগত সফর। দেশে আসার পর জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ শহীদের কবর জিয়ারত করবেন ৷ ঢাকায় উনি আসার পর লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। জেলা পর্যায়ে সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে ৷ পিছিয়ে পড়া অর্থনৈতিক উত্তরাঞ্চলকে স্বনির্ভরতা এগিয়ে নেবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি আবু তাহের দুলালসহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন