× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৩:২৭ এএম

ছদ্মবেশে ইউএনওর ঝটিকা অভিযান, খোলা পেট্রোল বিক্রিতে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৩:২৭ এএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার ফাঁড়াবাড়ি বাজারে ছদ্মবেশে অভিযান চালিয়ে খোলা পেট্রোল বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।

শনিবার (২২ মার্চ) সাধারণ মানুষের মতো ছদ্মবেশ ধারণ করে ইউএনও খাইরুল ইসলাম হঠাৎ করে ফাঁড়াবাড়ি বাজারের খোলা পেট্রোল বিক্রয়স্থলে পরিদর্শনে যান। এ সময় অনুমোদনহীনভাবে অতিরিক্ত মূল্যে খোলা পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ইউএনও খাইরুল ইসলাম বলেন, খোলা পেট্রোল বিক্রি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট চলছে। অধিকাংশ স্টেশনে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না।

তবে গ্রামের বিভিন্ন হাটবাজারে খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। কোথাও কোথাও প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্য অরাজকতা নিয়ন্ত্রণে ইউএনও সরেজমিনে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!