× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৬:৪২ পিএম

৩০০ কোটি ডলারের ঋণ প্রস্তাবে ইতিবাচক সম্মতি আইএমএফের

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৬:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৩০০ কোটি ডলারের নতুন ঋণ প্রস্তাবে ইতিবাচক সম্মতি দিয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে সাক্ষাত করে ঋণদাতা এই সংস্থার প্রতিনিধিদল। বৈঠক শেষে বের হয়ে যাবার সময় উপদেষ্টা ইতিবাচক এই মনোভাবের কথা জানান।

আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ কার্যক্রম চলমান রয়েছে। সাত কিস্তিতে বাংলাদেশের জন্য এই অর্থ ছাড় করার কথা। এরইমধ্যে তিন কিস্তির অর্থ ছাড় করেছে এই সংস্থা।

পরিবর্তিত এই সময়ে সংস্কারের উদ্যোগ এগিয়ে নিতে আরও ৩০০ কোটি ডলারের ঋণ চাহিদা দেয় সরকার। সেই ঋণ দেবার পেক্ষাপট যাচাই করতেই ঢাকায় আসে আইএমএফের প্রতিনিধি দল।

আরবি/এফআই

Link copied!