× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৩:২৫ পিএম

রাবিতে আন্ত:বিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৩:২৫ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ সেশনের আন্ত:বিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

এর আগেও বিশ্ববিদ্যালয়ে পৃথক সেশনে দুইবার আন্ত:বিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের আন্ত:বিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ৭৬ জন ছাত্রী এবং ৭৫ জন ছাত্র মিলে মোট ১৫১ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।

প্রতিযোগিতাটির উদ্বোধন করে উপ-উপাচার্যদ্বয় খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার আহ্বান জানান। তায়কোয়ানডোকে ভিন্ন দেশের সংস্কৃতির আদান-প্রদানের ধারক হিসেবে উল্লেখ করেন তারা। এ ছাড়াও উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

এছাড়া আগামী বুধবার (৪ ডিসেম্বর) আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৪-২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে বিকেল ৪ টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার প্রদান করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান।

অনুষ্ঠানে আন্ত:বিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি ও ফিশারীজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মোস্তাফিজুর রহমান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আহসান-উল-আলম। 

আরবি/জেডআর

Link copied!