× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৪:৩১ পিএম

ফাইনালের আগে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৪:৩১ পিএম

লিওনেল মেসি ও নেইমার জুনিয়ার। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ও নেইমার জুনিয়ার। ছবি : সংগৃহীত

শেষ বত্রিশের সব ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। কলম্বিয়া-ঘানা ম্যাচের পরই নিশ্চিত হয় নকআউট পর্বের সূচি। শেষ ষোলোতে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর, আর ব্রাজিল লড়বে নরওয়ের বিপক্ষে।

কলম্বিয়া-ঘানা ম্যাচের চেয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নজর ছিল মায়ামিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে লড়াইয়ে। রুদ্ধশ্বাস এই ম্যাচে নবাগত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ বত্রিশের বাধা পেরিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর কয়েক ঘণ্টা আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া-মিসর ম্যাচে জয় পাওয়া মিসরই শেষ ষোলোতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হয়েছে।

অঘটন আর রুদ্ধশ্বাস লড়াইয়ে জমে উঠেছে এবারের বিশ্বকাপের নকআউট পর্ব। শেষ বত্রিশে জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর ম্যাচের ফল নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। এর মধ্যে জার্মানির বিদায় নিশ্চিত করে প্যারাগুয়ের শেষ ষোলোয় ওঠা টুর্নামেন্টের অন্যতম বড় চমক।

শেষ বত্রিশের পর্দা নামার পর বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে শেষ ষোলোর লড়াই। এরপর রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মাঠে নামবে ফ্রান্স ও প্যারাগুয়ে।

শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল ও নরওয়ে মুখোমুখি হবে আগামীকাল রোববার দিবাগত বাংলাদেশ সময় রাত ২টায় নিউজার্সিতে। অন্যদিকে, আর্জেন্টিনার ম্যাচটি রয়েছে সূচির শেষদিকে। ৭ জুলাই আটলান্টায় মিসরের বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল। একই রাতে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলোর পর্ব।

এ ছাড়া ৬ জুলাই ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হতে যাওয়া স্পেন-পর্তুগাল ম্যাচ ঘিরেও ফুটবলপ্রেমীদের আগ্রহ থাকবে তুঙ্গে। চলুন, দেখে নেওয়া যাক শেষ ষোলোতে কোন দলের প্রতিপক্ষ কে।

শেষ ষোলোর পর মাঝে এক দিন বিরতি রয়েছে। ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনাল। শেষ আটে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। তবে সেটা হতে পারে সেমিফাইনালে। যদি ব্রাজিল, আর্জেন্টিনা নিজেদের ম্যাচগুলো জিততে পারে, তাহলে আটলান্টায় ১৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে লাতিন আমেরিকার এই দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচ।

এমনটা হলে বাংলাদেশে কী হবে, সেটা কল্পনার বাইরে। দেশে যে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ঘিরে কতটা উন্মাদনা দেখা যায়, তা তো সকলেরই জানা। এর আগে ১৪ জুলাই ডালাসে হবে প্রথম সেমিফাইনাল। ১৯ জুলাই নিউজার্সিতে হবে ফাইনাল।

Link copied!