ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বায়ুদূষণে ঢাকা আজ অষ্টম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৫৪ এএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকার বাতাসও। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮২  স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়,  একই সময়ে ২৫১ স্কোর নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের উহান। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর, যার স্কোর ২২৭। এ ছাড়া চীনের হ্যাংজু ও বেইজিং যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে, যাদের স্কোর ২০৫ ও ২০১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।