ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৬:৫৪ পিএম
ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর কারওরান বাজারে প্রথম আলোর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় পত্রিকাটির কার্যালয়। এরই প্রেক্ষিতে পত্রিকার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে প্রথম আলোর ভবন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় ডিএমপি কমিশনার ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশে ঘুরে দেখেন৷ এ সময় তিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন এবং সর্বোচ্চ সচেষ্ট থাকার পরামর্শ দেন।