× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৪৯ পিএম

ককটেল বিস্ফোরণে নিহত যুবকের পরিচয় জানা গেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৪৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর মগবাজার মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সিয়াম মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভারের নিচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে  এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে সিয়াম ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর মারা যান।

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি সিয়ামের মাথার ওপর পড়ে।

তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিহতের স্বজনরা জানান, সিয়াম ওই এলাকায় নাশতা নিতে বেরিয়েছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে, তবে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে গেছে।

এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওই এলাকার ফারুক চা স্টলের মালিক ফারুক বলেন, ‘সিয়াম আমার কাছে চা খেতে আসে। এর কিছুক্ষণের মধ্যে ওপর থেকে একটি ককটেল পড়ে বিস্ফোরণ হয় এবং সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এতে তার মাথার মগজ বেরিয়ে যায়।’

নিহত সিয়ামের ছোট ভাই সিজান বলেন, ‘আমার ভাই জাহিদ কার ডেকোরেশন দোকানে কাজ করত। দোকান থেকে সে নাশতা কিনবে বলে বেরিয়েছিল। চায়ের দোকানে চা চাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মাথার ওপর ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে আমার ভাই মারা যায়।’

তিনি আরও জানান, তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়। বর্তমানে মগবাজারের বাসিন্দা।

Link copied!