× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:০৩ পিএম

রামপুরায় সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:০৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরা থানার ডিআইটি রোড এলাকার বেটার লাইভ হাসপাতালের সামনে সিএনজির ধাক্কায় অজ্ঞাতনামা (৭০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম খান জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা জানতে পেরেছি আমাদের রাত্রে টহলটিম ডিউটি করার সময় রামপুরা ডিআইটি রোড বেটার লাইফ হাসপাতালের সামনে দ্রুতগামী একটি সিএনজি ওই ব্যক্তিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে (ওসেকে) তাকে ভর্তি দেওয়া হয়, ওইখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!