× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:৩৫ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:৩৫ এএম

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা-সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

শুকবার (২ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির কর্মসূচি

বাদ আসর গুলশান আজাদ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা।
 
বাদ আসর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
 
বিকেল সাড়ে ৩টায় মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম শহীদ রাষ্ট্রপতির মাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
 
বেলা ১১টায় ’৯০-এ সর্বদলীয় ছাত্র ঐক্য নেতারা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
 
বিকেল ৫টায় ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

মঞ্চ ২৪

বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সারাদেশে ২২৪টি মনোনয়নপত্র দাখিল করার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করবে মঞ্চ ২৪।

রাজউক চেয়ারম্যানের মতবিনিময় সভা

বিকেল ৪টায় ঢাকা মহানগরী সমিতির (ঢাকা সমিতি) উদ্যোগে পুরান ঢাকার আবাসিক উন্নয়নের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে মতবিনিময় সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
 

Link copied!