× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:২৮ পিএম

এবার রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে প্রকাশ্যে গুলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) পান্থপথ এলাকায় এ ঘটনা ঘটে। 

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে,  মুসাব্বিরের পেটে গুলি লেগেছে। উদ্ধার করে প্রথমে তাকে তেজগাঁয়ের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

 

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করেন মোটরসাইকেলে থাকা ফয়সাল করিম। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। 

রূপালী বাংলাদেশ

Link copied!