× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৪৩ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৪৩ এএম

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে অনেক সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি, তা জেনে নিন।

বুধবার (৭ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচি

সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয় সরণির মিলিটারি মিউজিয়াম এম্ফিথিয়েটার নীহারিকা রেস্টুরেন্টে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের প্রি-কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

পরিবেশ ‎উপদেষ্টার কর্মসূচি

সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয়বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিএনপির কর্মসূচি

সকাল ৯টায় ইউট্যাব নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সমাধিতে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।

বাদ আসর কবি নজরুল সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে শোকসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সংসদীয় আসন ঢাকা-৬-এর বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

Link copied!