রাজধানীর উত্তরায় পূর্বশত্রুতার জেরে দুই জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উত্তরার ১৭নং সেক্টর এলাকায় হামলার শিকার হওয়া দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে আনা হয়। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ ৬০,০০০ টাকা ও একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
আহতরা হলেন, মো. মান্নান টুটুল (৩২) এবং আব্দুল্লাহ আল-মামুন (৩০)।
আহতদের সঙ্গে থাকা মামা দলিল উদ্দিন জানান, ‘কিছুদিন আগে ওই এলাকার সন্ত্রাসী শান্তসহ ১০-১২ জন বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছিল। আজ পূর্বশত্রুতার জেরে এ হামলা ঘটানো হয়।’
আহতদের পরিবার সম্পর্কে জানা যায়, মান্নান টুটুল কনস্ট্রাকশন ব্যবসায় যুক্ত, আর আব্দুল্লাহ আল-মামুন ছোটখাটো ঠিকাদার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত রয়েছে। আমরা তাদের জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন