রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—
বিএনপির কর্মসূচি
বেলা ১১টা ও দুপুর ১২টায় গুলশানে চেয়ারম্যান অফিসে কূটনীতিক প্রোগ্রাম।
দুপুর আড়াইটায় মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মাঠ ও সন্ধ্যা সাড়ে ৭টায় বনানী চেয়ারম্যানবাড়ী মাঠে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বেলা ১১টা কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া বিকেল ৩টায় বনানীতে হোটেল শেরাটনের বলরুমে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
জাতীয় পার্টির কর্মসূচি
বিকেল ৩টায় কাকরাইল হোটেল গ্র্যান্ড প্যালেসে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা।


