× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:২৮ এএম

খিলগাঁওয়ে নিজ বাসায় ঝুলছিল ব্যাংক কর্মকর্তার মরদেহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:২৮ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসা থেকে শাহানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সোনালী ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র কর্মকর্তা ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত শাহানুর রহমান রাজবাড়ীর পাংশা উপজেলার বিল গজারিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

নিহতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, আমার ভাই সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় সিনিয়র কর্মকর্তা ছিলেন। তিনি পারিবারিক কারণে কিছুদিন ধরে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। আজ সন্ধ্যার দিকে কাউকে কিছু না বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখেন। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় আমরা পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের কাপড় গলায় পেঁচিয়ে ঝুলে আছেন। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানায় জানানো হয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুমন দেবনাথ বলেন, পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে শাহানুর রহমান মানসিকভাবে কিছুদিন ধরে বিপর্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!