ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাড্ডায় দুই বাসের চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর বাড্ডার লিংক রোডে দুই বাসের চাপা পড়ে আবুল কাশেম আজাদ‌ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবক ইউসিবি ব্যাংকের সাপোর্ট স্টাফ ছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, নিহত আবুল কাশেম ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখার সাপোর্ট স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে বাড্ডা লিংরোডে রাইদা পরিবহন ও ভিক্টর পরিবহনের মাঝে চাপা পড়েন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত কাশেমের বাড়ি, চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা নেকদি গ্রামে, মৃত আবুল কালাম আজাদের সন্তান। বর্তমানে খিলক্ষেত এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় দুইটি বাস জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।