ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উত্তরার কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
এর আগে, সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। আগুনে বাজারের বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।


