× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০২:৪৪ পিএম

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব, গুলি-ছুরিকাঘাতে আহত ২

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০২:৪৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক মুদি দোকানদার এবং ছুরিকাঘাতে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। মিরপুর পল্লবীতে গুলিতে আহত হয়েছেন মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) এবং খিলক্ষেতে ছুরিকাঘাতে আহত হয়েছেন মো. লিটন (২৮)। দুটি ঘটনাতেই ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে।

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে রাজধানীর পৃথক স্থানে এ দুটি ছিনতাই সংঘটিত হয়।

মিরপুর-১২ নম্বর সেকশনের বাসার নিচতলায় দীপুর ছোট ভাই মো. শাহদাত হোসেন শুভর মুদি দোকান রয়েছে। দীপু ভোর সাড়ে ৫টার দিকে সিগারেট খাওয়ার জন্য বাসার সামনে রাস্তায় বের হন। দীপুর স্ত্রী আফরোজা আক্তার জানান, হঠাৎ চিৎকার শুনে তারা রাস্তায় নেমে দেখেন দীপু রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দীপুর বাম পায়ে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়েছে।

আহত দীপু জানিয়েছেন, বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ২–৩ জন মোটরসাইকেল থেকে নেমে তার কাছে আসে। একজন ছুরি বের করে সবকিছু দিতে বললে বাধা দেওয়ার সময় ধস্তাধস্তি হয় এবং পেছন থেকে তাকে গুলি করা হয়। তার মানিব্যাগে শ্যালকের বিয়ের কেনাকাটার জন্য রাখা ১৭ হাজার টাকা ছিল, যা ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে খিলক্ষেতে ছুরিকাঘাতে আহত লিটন নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। তার বাড়ি দিনাজপুরে। ভোর ৪টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে তিনজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং ব্যাগ ও পকেট তল্লাশি শুরু করে। বাধা দেওয়ায় তার বাম কাঁধে তিনটি ছুরিকাঘাত করে তারা। লিটনের কাছ থেকে ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দীপুর বাম পায়ে গুলিবিদ্ধ এবং লিটনের বাম কাঁধে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা দুটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Link copied!