ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে অভিযানে ডিএমপির শাহবাগ থানা পুলিশ ১৪ জনকে, খিলগাঁও ও যাত্রাবাড়ী থানা পুলিশ চারজন করে মোট আটজনকে এবং শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানা পুলিশ তিনজন করে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে।

এতে বলা হয়েছে,  বিশেষ অভিযানে লালবাগ থানা পুলিশ দুজনকে এবং কোতোয়ালি, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর ও বাড্ডা থানা পুলিশ একজন করে মোট পাঁচজনকে গ্রেপ্তার  করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—সাব্বির হোসেন (২৪), শাহীন বাপ্পী শামীম ওরফে সেলিম (২৫), আমির হোসেন (২৬), আক্তার হোসেন (৫৩), মনা ব্যাপারী (২৭), মো. হাফিজুল ইসলাম (২৬), তাজবিন খান (৩২), শরিফুল ইসলাম (২৯), মো. ফারুক (৩৫), শরিফুল ইসলাম (৫৩), সুফল চৌধুরী (৩৫), মো. মুন্না (২০), মেহেদী হাসান (৩০), মো. সাহেব আলী (২১), ইফতেখার রেজা (৪০), মামুন (৩০), রাজিব (২৬), শাওন ওরফে সেন্টু (২৮), এ বি এম মাহমুদুল বসরি (৩০) ও মো. জয়নাল হাওলাদার (৬৩)।

এ ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন—মো. সেলিম (৩০), মো. রমজান (১৯), কাউছার আহম্মেদ (৩৩), মো. আলম সরদার (৪২), মো. আইউব আলী (৩৩), মিজানুর রহমান (৩৮), মো. শাহদাত (২৪), এমসার ইউনুছ (৪০), মাইখেল চন্দ্র (২৮), আলী আহম্মেদ (২৬), ইয়াহিয়া ফেরদৌস হিটলার (৩০), লিমন (১৯), মো. করিম মিয়া (২৬), মো. দেলোয়ার হোসেন (৩৫) ও মো. রমজান আলী (২৪)।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।