× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৩ পিএম

রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক আহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেলের বিস্ফোরণে মো. আজিম (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি জোসনা ডেইরি ফার্মে কর্মরত। ঘটনার সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কোনাপাড়ার মিনি কক্সবাজার এলাকার একটি মাঠে কাজ করছিলেন তিনি।

জোসনা ডেইরি ফার্মের মালিক শফিকুল ইসলাম সাদেক জানান, ‘আজিম বিকেলে ফার্মের পাশের মাঠে ঘাস কাটছিলেন। হঠাৎ ঘাস কাটার সময় কাঁচির আঘাতে একটি বলের মতো দেখতে বস্তু বিস্ফোরণ ঘটায়। এতে তার বাম হাতের তালু গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং বাম পায়ের রানেও আঘাত লাগে।’

মালিক শফিকুল ইসলাম সাদেক আরও জানান, ‘বিস্ফোরিত বস্তুটি সম্ভবত পুরনো বা পরিত্যক্ত কোনো ককটেল ছিল, যা মাঠে পড়ে ছিল। এই ধরনের অবহেলিত বোমা বা ককটেল সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। আমাদের এলাকার লোকদের আরও সতর্ক থাকার আহ্বান জানাই।’

প্রত্যক্ষদর্শীরা আহতকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা ঢামেকের বার্ন ইউনিটে চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত আজিমকে হাসপাতালে আনা হয়েছে। তার বাম হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।’

Link copied!