রাজধানীর বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মো. আনোয়ার হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিমানবন্দরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড গুলিসহ মো. আনোয়ার হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
-20251031160223-20251114184319-20251114202531-20251115172653-20251116163243-20251119151935-20251202184929-20251212132445-(1)--20260224221801.webp)

