ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্ব নারী দিবসে ইউনিভার্সেল মেডিকেলের ফ্রি হেলথ ক্যাম্প

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১২:৪৮ এএম
ছবি: সংগৃহীত

প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করেছে বিশেষ ফ্রি উইমেন হেলথ ডে। 

রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক নারী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ গ্রহণ করেছেন।

দিনব্যাপী ক্যাম্পে উপস্থিত নারীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও ওবেসিটি বিশেষজ্ঞ, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, কিডনীরোগ বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন এবং পুষ্টিবিদ ও ডায়েট কাউন্সিলর।

এছাড়া ক্যাম্পে অংশ নেওয়া নারীদের সকল পরীক্ষায় ৩৫% ছাড় প্রদান করা হয়েছে, যা পুরো মার্চ মাস জুড়ে কার্যকর থাকবে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী বলেন, “ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নিছক একটি প্রাইভেট হাসপাতাল নয়। সমাজিক দায়বদ্ধতা আমাদের অন্যতম বৈশিষ্ট্য। ভবিষ্যতেও আমরা রোগীবান্ধব ও জনসচেতনতামূলক নানা আয়োজন অব্যাহত রাখব।”

দিনের শুরুতে বিশ্ব নারী দিবসের কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান এবং শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তী। এরপর হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মিস ও মিসেস ডক্টরস-২০২৫ প্রোগ্রামে ১৩ জন গ্ল্যামার ডাক্তারকে ফিটনেস, নিউট্রিশন, গুড/ব্যাড মেডিক্যাল প্র্যাকটিস এবং ডাক্তার-পেশেন্ট সম্পর্ক বিষয়ে বিশেষ গ্রুমিং করান ডাঃ আশীষ কুমার চক্রবর্তী, পাবলিক হেলথ স্পেশালিস্ট ডাঃ রাইয়াতুন তেহরিন, নিউট্রিশনিস্ট ফারিয়া ইসলাম, এবং রেস্ট্রেইনের প্রধান নির্বাহী ডাঃ হাসান মাহমুদ ও সমন্বয়ক ডাঃ সোহা।