ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান।
সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অফিস আদেশে বলা হয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।
এর আগে রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার পূর্ববর্তী এমডি আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা ও গৃহীত হয়েছে।

