× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৫১ এএম

বনানীতে ছিনতাইয়ের শিকার রূপালী বাংলাদেশের সাংবাদিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৫১ এএম

জুবায়ের দুখু। ছবি : রূপালী বাংলাদেশ

জুবায়ের দুখু। ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীর বনানী এলাকা থেকে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক জুবায়ের দুখুর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ মার্চ) রাত প্রায় ১১টার দিকে অফিস থেকে বাসায় ফেরার সময় বনানী সৈনিক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক জুবায়ের দুখু জানান, তিনি ওই সময় এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশায় করে কয়েকজন ছিনতাইকারী এসে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় এবং ছুরি দিয়ে হামলার চেষ্টা চালায়।

পরিস্থিতি বেগতিক দেখে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি মোবাইল ফোনটি ছেড়ে দিতে বাধ্য হন। এরপর ছিনতাইকারীরা দ্রুত সিএনজি যোগে ঘটনাস্থল ত্যাগ করে।

জুবায়ের দুখু আরও জানিয়েছেন, তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেইল বা মোবাইল নম্বর থেকে যদি কোনো ধরনের যোগাযোগ করা হয় বা লেনদেনের কথা বলা হয়, তাহলে কেউ সাড়া দেবেন না।

তিনি জানান, ঘটনার পর শারীরিকভাবে সুস্থ আছেন। তবে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ/আপেল

Link copied!