× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৭:১৪ পিএম

ঈদের দিন অপহৃত শিশুকে উদ্ধার করলো র‍্যাব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৭:১৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহৃত দুই বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র‍্যাব-১০। একই সঙ্গে এ ঘটনায় জড়িত তানভীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন দুপুরে অসুস্থ নানাকে দেখতে মায়ের সঙ্গে ঢাকা মেডিকেলে যায় ছোট্ট ফুজাইল। সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়ে সে। পরে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পরপরই শাহবাগ থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে র‍্যাব-১০-এর একটি দল। রোববার (২২ মার্চ) গভীর রাতে পরিচালিত অভিযানে অপহরণকারী তানভীরকে আটক করা হয়।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি স্বীকার করেছে। উদ্ধার হওয়া শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!