ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মানিক মিয়া এভিনিউতে স্বাধীনতা দিবসের বর্ণিল সাংস্কৃতিক আয়োজন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি- সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় দেশাত্মবোধক ও হৃদয়ছোঁয়া সংগীত দর্শকদের মাঝে দেশপ্রেমের আবেগ জাগিয়ে তোলে। পাশাপাশি, দেশের জনপ্রিয় মিউজিক ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে, যা উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।

অনুষ্ঠানের শেষ পর্বে নান্দনিক ফায়ারওয়ার্কস প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে এবং পুরো আয়োজন আরও বর্ণিল হয়ে ওঠে।

মহান স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়া এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। বিপুল সংখ্যক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পাশাপাশি রাজধানীর সাতটি নির্ধারিত স্থানে জায়ান্ট স্ক্রিনে অনুষ্ঠানটি উপভোগের সুযোগ করে দেওয়া হয়।