রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) আরিফা আখতার প্রীতি।
গ্রেপ্তাররা হলেন— মো. আব্দুল্লাহ রাজু (৪২), মো. রাজন (২২), টুটুল (৩৫), মো. রাসেল (২৫), মো. রাসেল ওরফে টেরে রাসেল (২৬), আব্দুর রহিম রাহাত (২৩), মো. হৃদয় (২৮), মো. মনির হোসেন (৩৬), সাগর মিয়া (২৪) ও মো. সুজন (২০)।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) আরিফা আখতার প্রীতি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের থেকে ২৫ পুরিয়া গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


