ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১২:২৮ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
 
এদিকে আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।