× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:১০ পিএম

ঝড়-বৃষ্টির সময় বিদ্যুতের খুঁটিতে হাত, প্রাণ গেল শ্রমিকের

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:১০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার জুরাইন বাগিচা এলাকায় বিদ্যুৎস্পর্শে মো. হৃদয় হোসেন জমাদ্দার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মো. আজগর আলী বলেন, রাতে ঝড়-বৃষ্টি হওয়ার সময় হৃদয় বাগিচা জুরাইনের এক নম্বর গেট দিয়ে যাওয়ার সময় রাস্তায় লোহার একটি বিদ্যুতের খুঁটিতে স্পর্শ করলেই বিদ্যুৎস্পর্শে রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত হৃদয়ের বাড়ি চাঁদপুর জেলার ফাইনচর থানার উত্তর চরভাঙা গ্রামে। তিনি আমান উল্লাহ জমাদ্দারের ছেলে। বর্তমানে জুরাইনের এক নম্বর গেট বাগিচা এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Link copied!