ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:০১ পিএম
ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. হাসান আলী (৬১)নামে এক কয়েদি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেলের ৫০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারারক্ষী মো. সুজন জানান, গত ৬ এপ্রিল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসান আলী। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

তবে মৃত মুসলে উদ্দিন ছেলে মো. হাসান আলী কোন মামলায় সাজা ভোগ করছিলেন এ বিষয়ে তেমন কিছু জানাতে পারেননি ওই কারারক্ষী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।